You are currently viewing কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যামেলিয়া হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শত শত চা শ্রমিক মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৩ মে) সকালে শমশেরনগর চা বাগান ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডবলছড়া চা বাগানের শ্রমিক ও পঞ্চায়েতদের অংশগ্রহণে প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন। তারা ব্যানার ও স্লোগানে হাসপাতালটি পুনরায় চালুর দাবি জানান।
বক্তারা বলেন, হাসপাতাল বন্ধ থাকায় প্রায় এক লাখ শ্রমিক ও তাদের পরিবার জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
উল্লেখ্য, একটি চিকিৎসা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে সেবা বন্ধ করে দেয়, যা এখনও চালু হয়নি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply