You are currently viewing জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন : কাইয়ুম চৌধুরী

জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন : কাইয়ুম চৌধুরী

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির এক ক্রান্তিলগ্নে দেশের হাল ধরেছিলেন। তিনি দেশের হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়ার আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের সর্ববৃহত্তর ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি দেশের যেকোন দুর্যোগে জনগনের পাশে থাকে। এজন্যই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অনুষ্ঠান স্থগিত করে বন্যার্তদের জন্য ১০ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো এটাই হোক এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।”

রবিবার বাদ আছর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

Leave a Reply