You are currently viewing সিলেট জজ কোর্টের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিব মারা গেছেন

সিলেট জজ কোর্টের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিব মারা গেছেন

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

তার জানাজার নামাজ আজ বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে এবং বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।

Leave a Reply