You are currently viewing ঈদ পর্যন্ত সিলেটে টানা বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঈদ পর্যন্ত সিলেটে টানা বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিলেটে বর্ষা শুরুর আগেই দেখা দিয়েছে বর্ষার চিরচেনা রূপ। সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে নগরজীবনে নেমে এসেছে ভোগান্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ঈদ পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সোমবার (২৫ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

এছাড়া বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদের দিনেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply