সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি মেলার উদ্বোধন।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তিমেলা শুরু হয়েছে।
আজ ১৪ জুন রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এ সময় তিনি বলেন, ভর্তি মেলা শুধু আগ্রহী শিক্ষার্থীদের জন্য নয়,এটি সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত হওয়ারও সুযোগ। তিনি সিলেটের শিক্ষার্থী ও অভিভাবকদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে বলেন, সাধ্যের মধ্যে টিউশন ফিতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে এসআইইউ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নিজস্ব ক্যাম্পাস এবং ইউজিসির নিয়মানুযায়ী বছরে দুটি সেমিস্টার এসআইইউকে অনন্যতা দিয়েছে।
ভর্তি মেলা ফল ২০২৬ এর আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো: শামসুল আলম ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক খালেদ হোসেন।
এ সময় বক্তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাবিধ বৃত্তি-সুবিধার কথা তোলে ধরেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
৫ দিনব্যাপী এ মেলা উপলক্ষ্যে ক্যাম্পাস সাজ সজ্জাসহ বিভাগগুলোর আয়োজনে পৃথক পৃথক উদ্যোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দুদ্ধকরণ, অভিভাবক ও সুধী সমাবেশ, সেমিনার, এলমনাই মিটিং ইত্যাদি।
