You are currently viewing দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা শেষ হওয়ার পর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে।

বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বিদ্যুৎ সাশ্রয়ী নীতি এবং শ্রম আইনের বিধান অনুযায়ী এ সময়সূচি কার্যকর করা হয়।

তবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবের সময় ক্রেতাদের বাড়তি চাপ এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সাময়িকভাবে এ সময়সূচি শিথিল করে আসছে।

Leave a Reply