প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পায়, সেজন্য সরকারের নজরদারী থাকবে জানিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনে এক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে।
তিনি বলেন, চামড়া ক্রয়ে ধীরে গতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিবে এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন। এরপর তিনি সার্কিট হাউসে চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেন।
নায্য মূল্য না পাওয়ায় এ বছর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিলো কওমী মাদ্রসাগুলো। পরে প্রশাসনের হস্তক্ষেেপে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। তবে দাম নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।
এই ইস্যুতে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী আরো বলেন, এসব উদ্যোগে মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। এছাড়া আগামীর বাজেট ব্যাবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে বলেও জানান তিনি।
