You are currently viewing সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী  ​

সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ​

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকালে তিনি ঈদগাহ ময়দান পরিদর্শনে যান এবং এর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, সরকারের কঠোর তদারকির কারণে এবার ৯৯ শতাংশ শ্রমিকদের বোনাস ও ন্যায্য পাওনা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো বড় সমস্যা নেই। অনেক কারখানায় মে মাসের পূর্ণ বেতন দেওয়ার সময় না হলেও শ্রমিকদের ১৫ দিনের অগ্রিম বেতন দেওয়া হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও শ্রমিকরা হাসিমুখে ও স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন উল্লেখ করে তিনি শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান।

​কোরবানির পর বর্জ্য যেন সবাই নির্ধারিত ও যথাযথ স্থানে ফেলেন, সে বিষয়েও তিনি সবার প্রতি আহ্বান জানান।

​মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শাহী ঈদগাহ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শাহী ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply