You are currently viewing লন্ডন থেকে বাংলাদেশ রুটে বিমানের টিকিটের দাম বাড়লো

লন্ডন থেকে বাংলাদেশ রুটে বিমানের টিকিটের দাম বাড়লো

কোনও ধরনের আগাম ঘোষণা ছাড়াই যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী টিকিটের ওপর ২০৭ পাউন্ড ট্যাক্স বা কর বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী সংস্থাটির এমন আকস্মিক সিদ্ধান্তে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর চাপ বাড়লো।

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বিমানের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সোলায়মান সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা হেড অফিসের নির্দেশনায় সব রুটেই এই বর্ধিত হার ধার্য করা হয়েছে।

৪ মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য থেকে প্রতিটি রিটার্ন টিকিটের মূল্য একলাফে অনেক বেড়ে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লন্ডন-ঢাকা-সিলেট রুটে বিমানের সাধারণ ভাড়াই অন্যান্য মধ্যপ্রাচ্য বা ইউরোপীয় এয়ারলাইন্সের তুলনায় গড়ে এমনিতেই ২০০ থেকে ৩০০ পাউন্ড বেশি থাকে। তার ওপর নতুন করে এই বিশাল অঙ্কের ট্যাক্স যুক্ত হওয়ায় সাধারণ যাত্রীদের জন্য বিমানের টিকিট এখন সাধ্যের বাইরে চলে গেছে বলে মনে করছেন কমিউনিটি নেতারা।

বিমান সূত্র জানায়, আন্তর্জাতিক রুটে অ্যাভিয়েশন ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির দাম লিটারপ্রতি ১.৪৮ ডলারে পৌঁছায় আগাম ঘোষণা ছাড়াই এই কর আরোপ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply