সিলেটের ব্যবসায়ী অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি, কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি মাছিমপুর নিবাসী হাজী দিলওয়ার হোসেন গুরুত্বর অসুস্থ।
প্রথমে তাকে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়, পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হসপিটালে স্থানান্তর করা হয়। হাজী দিলওয়ার হোসেনের ছোটভাই বিশিষ্ট ব্যবসায়ী আতিক হোসেন এই তথ্য জানিয়ে তার ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
