রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিকশা বিতরণ
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক সামা হক চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা নয়, বরং সুযোগ-সুবিধা পেলে তারাও দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার (১৮ মে) নগরীর গোয়াবাড়ীতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ৫ম দফায় ২টি পায়ে চালিত নতুন রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইমা সুলতানা চৌধুরী লিনু, চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, জসিম উদ্দিন খন্দকার ও বায়জিদ খানসহ অন্যান্যরা।
