আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, দেশের আকাশে ইতোমধ্যেই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে। সেই অনুযায়ী, আগামীকাল ১৯ মে (মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে (১০ জিলহজ) সারা দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
