সিলেট নগরীর ঝেরঝেরীপাড়ার বাসিন্দা, মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানের দ্বিতীয় ছেলে মো: সাদিকুর রহমান বাবলু টাওয়ার হ্যামলেট এর আইল্যান্ড গার্ডেনস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত ৭মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ঝেরঝেরীপাড়ার এভারগ্রীন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক ডাক্তার ফজলুল হক সোহেল এবং সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মো তাহমীম সোবহান। এক অভিনন্দন তারা বলেন, মো: সাদিকুর রহমান বাবলু কাউন্সিলর নির্বাচিত হয়ে স্থানীয় ওয়ার্ডবাসীর কল্যাণে অনন্য ভূমিকা রাখবেন-এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। মহান আল্লাহতালা যেন তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেন।
উল্লেখ্য, মো: সাদিকুর রহমান বাবলুদের মূলবাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের অন্তর্গত নূরপুর (জহিরপুর) গ্রামে।
