You are currently viewing সিলেটের ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন

সিলেটের ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন

গতকাল বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর ২০২৬) সিলেটের শিবগঞ্জে অবস্থিত হোয়াইট হাউজ অডিটোরিয়ামে ক্লাসিক কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

​ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. লবিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা খুশী ফেরদৌসির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ শহিদুল হক।

​প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মাদ শহিদুল হক বলেন, “শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া, নিয়মিত পড়াশোনা এবং সময়ের সঠিক ব্যবহার অপরিহার্য। শৃঙ্খলা ও নৈতিকতা চর্চার পাশাপাশি ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই সাফল্য পূর্ণতা পায় না; জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

​তিনি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের কথা উল্লেখ করে আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ ভবিষ্যৎ সাফল্যের মূল ভিত্তি। তাই শিক্ষার্থীদের সময়ের অপচয় না করে জ্ঞানার্জন, আত্মউন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালের লেকচারার ডা. জাহেদ আহমদ জাবুর, ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আমিন উদ্দিন এবং কো-অর্ডিনেটর আব্দুল গাফফার নাহিদ।

​উক্ত নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply