এখানে অনেক কিছু ঘটতে যাচ্ছে। অবশ্যই মন্ত্রীর (প্রবাসীকল্যান মন্ত্রী) ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা ও নতুন ধারণা রয়েছে। সে কারণেই আমি এখানে এসেছি। তিনি যে ধারণাগুলো তৈরি করছেন, তিনি খুবই সৃজনশীল এবং ভবিষ্যতমুখী চিন্তা আমার সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তাই এখন আমার কাজ হলো আরও বিনিয়োগকারীকে এখানে নিয়ে আসা, যাতে তারা এসে এসব উদ্যোগে সমর্থন দেয়।’ সিলেটে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য কোম্পানীগঞ্জ এলাকায় জায়গা পরিদর্শন শেষে এমনটি বলেছেন চীনের বিনিয়োগকারী দল বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং। সিলেটে ১ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। হাসপাতাল নির্মাণের স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের বিনিয়োগকারীদের একটি দল মঙ্গলবার সিলেট আসে। স্থান নির্বাচনে বুধবার কোমম্পানীগঞ্জ উপজেলায় তাদের নিয়ে যান ওই এলাকার সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তারা কোম্পানীগঞ্রে সাদাপাথর, হাইটেক পার্ক এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে নের বিনিয়োগকারী দল বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং প্রবাসীকল্যান মন্ত্রীরও প্রশংসা করেন। তিনি বলেন, মন্ত্রী সব সময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এ কারণেই আমাদের সঙ্গে তার অনেক পরিকল্পনা রয়েছে। তাই তার সমর্থনে আমরাও তাকে শতভাগ সমর্থন করছি। স্টোয়ার্ড চিয়ং আরও বলেন, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পরিদর্শন শেষে প্রবাসীকল্যান মন্ত্রী জানান, ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটিতে বিনিয়োগ করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা এবং স্থান নির্ধারণের বিষয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সিলেটে মেগা হাসপাতাল প্রকল্প, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মন্ত্রীর আলোচনা
- Post published:June 4, 2026
- Post category:সিলেট
- Post comments:0 Comments
- Reading time:2 mins read
